Subcribe to our RSS feeds Join Us on Facebook Follow us on Twitter Add to Circles

Thursday, June 18, 2015

অস্ত্র-গুলিসহ ১ সন্ত্রাসী আটক


http://www.amoutsourcefreelance.com/

চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন দরিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ম্যাগাজিন ও গুলিসহ অসীম ওরফে মমিনুল (১৯) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৫ এর রেলওয়ে কলোনি ক্যাম্পের সদস্যরা।
সোমবার রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার দুপুরে র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। তাকে রাজশাহী র‌্যাব সদর দপ্তরে রাখা হয়েছে।
আটক মমিনুল গোমস্তাপুরের নিমতলা গ্রামের আনারুল ইসলামের ছেলে।
র‌্যাব-৫ এর মিডিয়া সেলের কর্মকর্তা এএসপি খালেদা বেগম জানান, রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি দল সোমবার রাতে এ অভিযান পরিচালনা করে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন দরিয়াপুর গ্রাম থেকে অস্ত্রধারী সন্ত্রাসী অসীম ওরফে মমিনুলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মমিনুল গোমস্তাপুরে অভিযান পরিচালনার সময় র‌্যাবের ওপর হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে ওই হামলার ঘটনায় আরও ৮ থেকে ১০ জন জড়িত ছিল বলে জানিয়েছেন। বর্তমানে তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

No comments :

Post a Comment