আজকাল চতুর্দিকে অগ্নিকাণ্ডের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছে। প্রায়ই চোখে পড়ে এখানে সেখানে আগুন লাগার কথা। ভাবছেন আপনি নিরাপদ? তাহলে জেনে রাখুন, আপনারই নিজের কিছু ভুলের জন্য যে কোন সময়ে ঘটে যেতে পারে ভয়াবহ অগ্নিকাণ্ড। চলুন, জেনে নিন যে ৭টি বাজে অভ্যাস থেকে হতে পারে জীবনের একটি বিশাল ক্ষতি। দুঃখজনক হলেও সত্যি যে এই বাজে অভ্যাসগুলো আমাদের প্রায় সকলের আছে! বিশেষ করে গৃহিণীরা এই অভ্যাসগুলো ত্যাগ করা খুবই জরুরী।
১) রান্না চুলায় চাপিয়ে দিয়ে অন্য দিকে চলে যাওয়া বা ভুলে যাওয়ার কাজটি অনেকেই করেন। যা রীতিমত অবহেলা। এক মুহূর্তের এই অবহেলার বিনিময়ে দিতে হতে পারে জীবন।
২) এই বর্ষাকালে রোদের অভাবে অনেকেই গ্যাসের চুলার ওপরে ধোয়া কাপড় শুকান। আপনারও কি আছে এই অভ্যাস? তাহলে জেনে রাখুন নিজের অজান্তেই বাড়ির সবাইকে ভয়াবহ বিপদের মাঝে ঠেলে দিচ্ছেন আপনি।৩) রাতে ঘুমাবার সময় বা বাইরে চলে যাওয়ার সময় সকল বৈদ্যুতিক সুইচ অফ করেন কি? বাজি রেখে বলা যায় যে বেশিরভাগ মানুষই এটা করেন না। অকারণেই কিছু বৈদ্যুতিক সুইচ আমাদের সকলের বাড়িতেই অন হয়ে থাকে। প্রয়োজনের বাইরে কিছুই অন করে রাখবেন না। পরিবারকে নিরাপদ রাখুন।
৪) বছরে একবার ঘরের সমস্ত বৈদ্যুতিক সংযোগ চেক করানোর অভ্যাসটি আমাদের প্রায় কারোই নেই। সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে নিজেদের জীবনকে ঝুঁকির মাঝে ঠেলে দেয়ার অভ্যাসটি অবশ্য খুব আছে
৫) গ্যাসের চুলা অকারণেই জ্বালিয়ে রাখার বাজে অভ্যাসটি অতি উবসশই পরিহার করুন।
৬) রান্নাঘরের জানালা বৃষ্টি বাদল না হলে কখনো আটকে রাখবেন না। চুলা লিক করে গ্যাস বের হলে এই জানালা বন্ধ থাকার কারণেই গোটা বাড়ি শুদ্ধ বিস্ফোরণ হতে পারে। সম্প্রতি এমন ঘটনা নিশ্চয়ই পত্রিকায় পড়েছেন?
৭) শর্ট সার্কিট জিনিসটাকে আমরা তেমন একটা পাত্তা দিই না। কিন্তু দেয়া উচিত। বাসার কোন বৈদ্যুতিক কানেকশনে শর্ট সার্কিট দেখলেই মিস্ত্রি ডাকান।




No comments :
Post a Comment