Subcribe to our RSS feeds Join Us on Facebook Follow us on Twitter Add to Circles

Thursday, June 18, 2015

এবার পরীক্ষার হলে নিষিদ্ধ হচ্ছে স্মার্টওয়াচ




 http://www.amoutsourcefreelance.com/


পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন করা ঠেকাতে শেষমেশ এবার স্মার্টওয়াচও নিষিদ্ধ হলো। দিনকয়েক আগে অস্ট্রেলিয়ার বেশ কিছু বিশ্ববিদ্যালয় তাদের পরীক্ষাকক্ষে ছাত্রছাত্রীদের স্মার্টওয়াচ নিয়ে ঢুকতে দিচ্ছে না।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট আইটিনিউজ জানায়, দি ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস এবং লা ট্রব ইউনিভার্সিটি সর্বপ্রথম এ পদক্ষেপ নিয়েছে। লা ট্রব ইউনিভার্সিটি জুন মাসের সব পরীক্ষায় স্মার্টওয়াচ নিষিদ্ধ করে নোটিশ ঝুলিয়েছে। অন্যদিকে নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের নির্দেশ দিয়েছে, সব ধরনের হাতঘড়ি বা স্মার্টওয়াচ পরীক্ষা চলাকালীন স্বচ্ছ ব্যাগে ভরে চেয়ারের নিচে রাখতে হবে।
অনেক ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ও পরীক্ষার হলে স্মার্টওয়াচ আনা নিষিদ্ধ করছে।
এদিকে, প্রযুক্তি অনেক বেশি আকারে ছোট এবং চৌকস হয়ে যাওয়ায় চিন্তায় পড়ে গেছে অনেক শিক্ষাবিদ। ছাত্রছাত্রীরা ব্লুটুথ, ইয়ারপিস থেকে শুরু করে গুগল গ্লাস পর্যন্ত পরীক্ষার হলে ব্যবহার করছে। এগুলো ঠেকাতে হিমশিম খাচ্ছে সবাই।
অবশ্য চীনের লুইয়াং ইউনিভার্সিটি দেখিয়েছে, কাঁটা দিয়ে কীভাবে কাঁটা তুলতে হয়! প্রযুক্তির এই অসদ্ব্যবহার থামাতে প্রযুক্তিকেই বেছে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুই দিনব্যাপী কলেজ এন্ট্রান্স পরীক্ষায় পরীক্ষার্থীদের নকল করা থামাতে তারা ব্যবহার করবে ড্রোন। মেঝে থেকে ৫০০ মিটার ওপরে ড্রোনটি ঘুরতে থাকবে এবং কোনো শিক্ষার্থীকে গ্যাজেট ব্যবহার করতে দেখলেই রেডিও সিগন্যাল দেওয়া শুরু করবে ড্রোনটি।

No comments :

Post a Comment